শাহজালাল বিমানবন্দরে ৪৩ কেজি স্বর্ণবারসহ যাত্রী আটক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ২১:৪৭
 
 
 
 
 
হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিন দিনের ব্যবধানে ফের শনিবার  স্বর্ণসহ এক যাত্রী আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে সোয়া দুই কোটি টাকা মূল্যের ৩৮টি স্বর্ণবার। যাত্রী রিয়াজুল ইসলামের হাতব্যাগ থেকে এ স্বর্ণবার আটক করে শুল্ক কর্তৃপক্ষ। এর আগে গত বুধবার  শাহজালাল বিমান বন্দরের কার্গো রাখার স্থান থেকে তিনটি বোতামের কার্টন থেকে আটক করা হয় ২১ কোটি টাকা মুল্যের ৪৩ কেজি স্বর্ণবার। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনা তদন্তে তিন সদস্য বিশিস্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, সৌদি এয়ার লাইন্সের যাত্রী রিয়াজুল ইসলাম দুপুরে ঢাকায় আসেন। আগেই তথ্য ছিল সে মোতাবেক তার গতিবিধি লক্ষ্য করা হচ্ছিল। পরে বিমান বন্দরের গ্রিন চ্যানেল পার হবার সময় তাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগ ও পকেট থেকে উদ্ধার করা হয় ৩৮টি স্বর্ণবার, যার ওজন ৪ কেজি ৪৬৭ গ্রাম। এর মূল্য আনুমানিক ২ কোটি ৩০ লাখ টাকা।  এ ব্যাপারে বিমান বন্দর থানায় মামলা হয়েছে।