ষাঁড়, মোরগের লড়াই ও কুকুর নিধন বন্ধে রুল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ১৫:৪১
ষাঁড়, মোরগ, ছাগলের লড়াই ও কুকুর নিধন বন্ধে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে সুনামগঞ্জের ছাতকে ষাঁড়ের লড়াই বন্ধেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবদেনের প্রেক্ষিতে বিাচরপতি নাইমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গির হোসেনের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিমেল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এসব লড়াই বন্ধের নির্দেশ চেয়ে রিট করে। আবেদনের পক্ষে ব্যারিস্টার নাদিয়া চৌধুর শুনানি করেন।