বছর না ঘুরতেই এমা-ম্যাথিউ’র প্রেমের ইতি!

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ১৬:১৯
গত গ্রীষ্মেই ম্যাথিউ জেনির সঙ্গে দুর্দান্ত প্রেমের কথা ফলাও করে জাহির করেছিলেন এমা ওয়াটসন৷ক্যারিবিয়ান দ্বীপে এই প্রেমিকযুগলের রোমান্টিক ছুটি কাটানোর ছবিও ইন্টারনেটে ছড়িয়েছিল রাতারাতি৷কিন্তু প্রেমের মেয়াদ বছরও ঘুরল না৷ এরইমধ্যে প্রেমে ইতি পড়ল৷  কিন্তু এর রহস্য কী?
বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে মিলে  এমন খবর শোনা যাচ্ছে৷ প্রেম ভেঙে গেলেও দুইজনের মধ্যে বন্ধুত্ব রয়েছে! শুটিং বাদ দিয়ে এমা যতটা সময় পাচ্ছেন, প্রেমিকের সঙ্গেই কাটাচ্ছেন৷ তাই বোঝার উপায় নেই প্রেম আছে কি নেই৷ 
সম্প্রতি ‘কলোনিয়া ডিগনিদাদ’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন এমা ওয়াটসন৷ 
সূত্র: ওয়েবসাইট।