গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে ২ যুবক: সোয়া ২ লাখ টাকা হাওয়া

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ২০:১৮
 
 
 
 
 
রাজধানীর গুলিস্তানে রবিবার অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে দুই যুবক খুয়েছেন ২ লাখ ২৫ হাজার টাকা। বিকাল তিনটার দিকে  তাদের অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে । তারা হলেন-আশরাফুল ইসলাম (২৫) ও আব্দুর রহিম (২৩)। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার রসূলপুর এলাকায়।
 আশরাফুলের ভাই মামুন জানান, সাউন্ড সিস্টেম ও বক্স কেনার  জন্য গতকাল সকালে আশরাফুল ও রহিম বাড়ি থেকে বের হয়। এসময়  আশরাফুলের কাছে ২ লাখ ২০ হাজার এবং রহিমের কাছ পাঁচ হাজার টাকা ছিল। তারা নদী পার হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ঢাকাগামী দোয়েল পরিবহনের একটি গাড়িতে উঠে। বিকালে মোবাইল ফোনে তাদের অচেতন হওয়ার খবর পেয়ে ঢাকায় আসেন। গুলিস্তানে পাকিং করা দোয়েল পরিবহনের ঐ বাসের ভেতর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।