২৩ ডিসেম্বর গাজীপুরে খালেদা জিয়ার জনসভা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ২০:৪৫
গাজীপুরে যাবেন আগামী ২৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সেখানে গাজীপুর জেলা ২০ দল আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
বর্তমান সরকারের বিরুদ্ধে গণআন্দোলনে জন সম্পৃক্ততা বাড়ানোর অংশ হিসেবেই খালেদা জিয়ার গাজীপুরে এই সফর বলে জানা গেছে। গাজীপুরের জনসভা সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহকে দায়িত্ব দেয়া হয়েছে।