শিক্ষার্থীরা পেলো ফ্রিল‍্যান্সিং ও অ‍্যাফিলিয়েট নিয়ে দিক নির্দেশনা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১

ড‍্যাফোডিল ইন্টারন‍্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে সোমবার (২৫ ফেব্রুয়ারি) ফ্রিল‍্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ‍্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সারাদেশের প্রায় পাঁচ শতাধিক তরুণ-তরুণী অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের সফল অ্যাফিলিয়েট মার্কেটার এবং ফ্রিল‍্যান্সাররা। অ‍্যাফিলিয়েট পোর্টফোলিও কোম্পানি মার্কেটেভারের প্রতিষ্ঠাতা আল-আমিন কবির বলেন, বিশ্বব্যাপী অ্যাফিলিয়েট মার্কেটিং ৫ বিলিয়ন ডলারেরও বড় বাজার, যেখানে বিশ্বের অন্য দেশের অ্যাফিলিয়েট মার্কেটারদের চেয়ে আমাদের অনেক বেশি প্রতিযোগীতামূলক সুবিধা রয়েছে। আমাদের তরুণদের এগিয়ে আসা দরকার, দক্ষতা বৃদ্ধির দরকার। তবেই এই বাজারের একটা বড় অংশের দখল নিতে পারবে বাংলাদেশ। 

ফ্রিল‍্যান্সিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য দক্ষতা উন্নয়ন খুবই জরুরি বলে আলোচনা করেন অন্য আলোচকরা। ফ্র‍িল‍্যান্সিং বিষয়ে নিজেদের সফলতার গল্প শেয়ার করেন সফল ফ্রিল‍্যান্সার শামসুল আনাম ইমন, আরিফুল ইসলাম পলাশ, মুহাম্মদ আসিফ, মেহেদী হাসান নাহিদ এবং সজল মাহমুদ।

আরো পড়ুন: ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, যুদ্ধের আশঙ্কা

ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রী আইনুন্নাহার নীতি, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে কাজ করা সংগঠন ‘স্বাধীন নারী’, ‘সোস্যাল বিজনেস স্টুডেন্ট ফোরাম’ এবং ‘কম্পিউটার এণ্ড প্রোগ্রামিং ক্লাব’ উক্ত সেমিনারটি যৌথভাবে আয়োজন করে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা প্রদান করে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইউ ওয়াই ল্যাব’।

ইত্তেফাক/অনি