রুনি মাতা আর ফন পার্সির গোলে ম্যান ইউ'র জয়

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ২২:২৯
রুনি মাতা আর ফন পার্সির গোলে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করলো ম্যানচেস্টার ইউনাইটেড। 
ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ হিসেবে আতিথ্য গ্রহণ করেছিল লিভারপুল। লুইস ফন গালের শিষ্যরা ৩-০ গোলে হারিয়েছে ব্রেন্ডন রজার্সের লিভারপুলকে।

ইংলিশ প্রিমিয়ারের সবচেয়ে সফল ক্লাব ম্যান ইউ’র হয়ে মাঠে নেমেছিলেন ডি গিয়া, ওয়েন রুনি, রবিন ফন পার্সি আর উইলসনের মতো তারকারা। আর লিভারপুলের হয়ে মাঠে নামেন জেরার্ড, হেন্ডারসন, লালানা, স্টারলিংয়ের মতো তারকারা।