গলায় ফাঁস দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানের আত্মহত্যা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪১

খুলনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মনির ফয়সাল শুভ (২২) নামের এক যুবক। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত ফয়সাল জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা মজিদ ফকিরের ছেলে। সোমবার রাতে তিনি আত্মহত্যা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফয়সালের মা ঘরের বাইরে থেকে তাকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ না পাওয়ায় বাড়ির লোকজন দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় বৈদ্যুতিক পাখার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় মনিরকে ঝুলতে দেখেন তারা।

আরও পড়ুন:  শিক্ষার্থীরা পেলো ফ্রিল‍্যান্সিং ও অ‍্যাফিলিয়েট নিয়ে দিক নির্দেশনা

রূপসা থানার সহকারী উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'মনির একজন মুক্তেযোদ্ধার ছেলে। সে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি'।

ইত্তেফাক/জেডএইচডি