পুরুষ নারীদের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কাজে অংশ নেন। এই ধারণা হয়তো স্বাভাবিক। কিন্তু এই পুরুষরাই নাকি ইডিয়ট। সম্প্রতি একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
গবেষকরা ডারউইন অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তাদের উপর গবেষণা করেছেন। দেখা গেছে, এই পুরস্কার যারা পেয়েছেন তাদের অধিকাংশই পুরুষ। মৃত্যুকে হাতে নিয়ে এই পুরস্কার বিজয়ের লড়াইয়ের নামতে হয় পুরুষদের। ব্রিটেনের গবেষকরা ১৯৯৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন তাদের ৩৩২ জনের উপর গবেষণা করেছেন। এর মধ্যে ৩৬ জন মাত্র নারী। বাকিদের মধ্য থেকে ১৪ জনকে বাদ দেয়া হয়েছে যারা এই প্রতিযোগিতার সময় মারা গেছেন। গবেষণায় পাওয়া তথ্যে জানা যায়, খেলাধুলা এবং ট্রাফিক দুর্ঘটনার জন্য হাসপাতালে ভর্তির ক্ষেত্রে পুরুষদের সংখ্যা বেশি। - এনডিটিভি
