ভবিষ্যত্ রাজা প্রকাশ্যে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ০০:৩৯

ব্রিটেনের ভবিষ্যত্ রাজা প্রকাশ্যে এসেছেন। তিনি হয়তো কোনো বক্তব্য দেননি কিংবা হাত নেড়ে শুভেচ্ছাও জানাননি। কিন্তু তার হাসি সবাইকে মুগ্ধ করেছে। গত শনিবার এই রাজার ক্রিস্টমাসের কয়েকটি ছবি প্রকাশ করেছে রাজপরিবার।

ব্রিটেনের রাজপরিবার প্রিন্স উইলিয়াম তনয় জর্জের তিনটি বড়দিনের ছবি প্রকাশ করেছে। কেনসিংটন প্যালেসের প্রাঙ্গণে তোলা ছবিগুলোতে ব্রিটেনের ১৭ মাস বয়সী ভবিষ্যত্ রাজাকে দেখা গেছে। তার বাবা-মা প্রিন্স উইলিয়াম ও কেটের লন্ডনে একটি অ্যাপার্টমেন্টে রয়েছেন। জর্জ একটি জাম্পার পরেছিল। এতে লাল টিউনিক ও ভালুকের চামড়ার টুপি পরিহিত সৈনিকের চিত্র অঙ্কিত রয়েছে। বাকিংহাম প্যালেসে তার প্রো-মাতামহী রাণী দ্বিতীয় এলিজাবেথের পাহারায় নিয়োজিত সৈন্যরা এই পোশাক পরে। ২০১৫ সালে তার সহোদর আসতে পারে। কারণ মা কেট অন্তঃসত্ত্বা। প্রিন্স উইলিয়াম এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।— সিএনএন