মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন দক্ষিণ আফ্রিকার রোলেন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১২:০০
 
চলতি বছরের বিশ্ব সুন্দরীর মুকুট মাথায় পড়েছেন দণি আফ্রিকার তরুণী রোলেন স্ট্রস (২২)। রবিবার লন্ডনে বিশ্ব সুন্দরীর ৬৪তম আসরে বসে।
প্রথম রানার আপ হয়েছেন হাঙ্গেরির এডিনা কুলসার ও দ্বিতীয় রানার আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের এলিজাবেথ সাফরিত।
 
IMG0
 
বিশ্বের ১২১টি দেশ থেকে আসা সুন্দরী প্রতিযোগীকে  পেছনে ফেলে মুকট জিতে নেন রোলেন। তার মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড ফিলিপাইনের মেগান ইয়ং।
রোলন একজন মেডিক্যাল শিার্থী। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মিস দক্ষিণ আফ্রিকা, মিস ওয়ার্ল্ড ও মেডিসিনে পড়া। 
চলতি বছর সেরা ১০ জনের মধ্যে ছিল ভারত, যুক্তরাজ্য, গায়ানা, ব্রাজিল, কেনিয়া, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগীরা।
এ বছরের মিস ওয়ার্ল্ডে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের  মিস ওয়ার্ল্ড খেতাব জেতার ২০ বছর পূর্তি উপলক্ষে তাকে বিশেষ সম্মননা দেয়া হয়। সূত্র” ওয়েবসাইট।