শেষ মুহূর্তে গোল হেরে গেল আতলেতিকো মাদ্রিদ। রবিবার লা লিগায় ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হেরেছে দলটি।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও খুব একা সুবিধা করতে পারেনি আতলেদিকো। ম্যাচ শুরুর ১৮ মিনিটের মাথায় মিডফিল্ডার কোকের নেয় একটি শট প্রতিহত করে দেয় প্রতিপক্ষের গোলরক্ষক। কোনো দল গোল দিতে না পারায় প্রথমার্ধ শেষ হয় ০-০ ব্যবধানে।
দি¦তীয়ার্ধে দুই পক্ষই বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। খেলার প্রায় শেষ মূহূর্তে ভিয়ারিয়ালের লুচিয়ানো ভিয়েত্তো জয়সূচেক গোলটি করেন। ৮৪ মিনিটে করা গোলটির পর আর কোনো গোলের দেখা পাওয়া যায়নি।
স্পেনের শীর্ষ লিগের ১৫ রাউন্ড শেষে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে ৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই আছে আতলেতিকো।
