বিয়ের প্রস্তাব দিতে গিয়ে...

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৪:০৭
 
প্রেমিকাকে রোমান্টিক উপায়ে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন নেদারল্যান্ডসের এক প্রেমিক। কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা ভেস্তে গিয়েছে তার।
ইজেলস্টেইন শহরের নাম না জানা ঐ প্রেমিক একটি ক্রেন ভাড়া করে তার ওপরে উঠে যান। প্রেমিকার জানালার কাছে গিয়ে একটি গান বাজিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেবেন এমনটাই পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত ক্রেনটি পড়ে গিয়ে প্রতিবেশীর বাড়িতে বড় গর্তের সৃষ্টি করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পরে বড় একটি ক্রেন দিয়ে পড়ে যাওয়া ক্রেনটিকে ঠিক করার চেষ্টা করা হয়। এ সময় আবার ক্রেনটি প্রতিবেশীদের বাড়ির ছাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শহরের মেয়র। ভবনটিকে বসবাসের জন্য অনিরাপদ ঘোষণা করা হয়েছে। ভবনের ছয়টি অ্যাপার্টমেন্ট থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে।
আলগেমিন ডাগব্লাড পত্রিকা ঐ প্রেমিকা প্রেমিকের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। তাদের এই মুহূর্তকে উদযাপন করার জন্য তারা প্যারিসে পাড়ি জমিয়েছেন। সূত্র: ওয়েবসাইট।