গাজীপুরে খালেদা জিয়ার জনসভা ২৭ ডিসেম্বর

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৪:৩০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে জনসভা করবেন। সোমবার বিএনপির গণমাধ্যম শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২৭ ডিসেম্বর বিকেল ৩টায় গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জনসভা করার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।
দ্রুততম সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এ জনসভার আয়োজন করা হচ্ছে।