কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মওদুদ (২৫) নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)।
সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত থেকে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধরে নিয়ে যায়। আটক যুবক সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র ওই যুবককে ফেরত চেয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপির অধিনায়ক নায়েক সুবেদার মমতাজ হোসেন বলেন, ‘মওদুদ হোসেন ভারতের কেরালা রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করছিলেন। শুনেছি এ সময় বিএসএফ তাকে আটক করে।’
