সুন্দরবনে ট্যাংকারডুবির ঘটনায় ছড়িয়ে পড়া তেল সরাতে ও ক্ষতির পরিমাণ যাতে আর বৃদ্ধি না পায় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে খুলনা বিভাগের কমিশনারকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর ভিডিও কনফারেন্সে তিনি এই নির্দেশ দেন।
গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে সাড়ে ৩ লাখ লিটার ফার্নেস অয়েল নিয়ে ‘ওটি সাউদার্ন স্টার-৭’ নামের একটি ট্যাংকার ডুবে যায়।
