বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা খালেদা জিয়ার প্রতারণা: হানিফ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৫:৩৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জিয়া ক্ষমতায় আসার পর রাজাকাদের মন্ত্রী বানিয়ে ৩০ লাখ শহীদের আত্মাকে পদদলিত করেছেন। আর তারই পথ অনুসরণ করে খালেদা জিয়া রাজাকারদের মন্ত্রী বানিয়ে একাত্তরের শহীদদের অপমান করেছেন। একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্রদ্ধা জানানো 'প্রতারণা'।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক সংগঠন 'বাংলার মুখ' এর শোভাযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন।
হানিফ বলেন, যে খালেদা একাত্তরের বুদ্ধিজীবী হত্যাকারী ও মানবতা বিরোধী অপরাধীদের বাঁচানোর জন্য হরতাল দিয়ে মানুষ হত্যা করেন বুদ্ধিজীবীদের প্রতি তার শ্রদ্ধা জানানো প্রতারণার শামিল।
তিনি আরো বলেন, কোন লজ্জায় আপনি বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলেন। বুদ্ধিজীবীদের প্রতি আপনার শ্রদ্ধা জানানোকে ধিক্কার জানাই।