বাংলাদেশ বেতারের হীরকজয়ন্তী ১৬ ডিসেম্বর

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৬:০৩

বাংলাদশ বেতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী পালন করবে ১৬ ডিসেম্বর। সোমবার সকাল থেকেই বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে হীরকজয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়। সকাল সোয়া ৯টায় বেতারের হীরকজয়ন্তী উপলক্ষে শাহবাগের সদর দফতরে র‌্যালির আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী ছাড়াও এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ।
র‍্যালিটি বাংলাদেশ বেতারের শাহবাগের সদর দফতর চত্বর থেকে টিএসসি হয়ে  সদর দফতরেই ফিরে আসে।
র‍্যালি শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ বেতারের অবদান স্মরণীয়। আশা করছি অসাম্প্রায়িক বাংলাদেশ গড়তে বাংলাদেশ বেতার বিশেষ ভূমিকা রাখবে। তিনি বলেন, বেতারকে আধুনিকায়নের চেষ্টা চলছে।  মোবাইল হ্যান্ডসেটের মাধ্যমে মানুষ বেতারের অনুষ্ঠানসমূহ শুনতে পারে, সেই ব্যবস্থা করা হবে।