ক্যাটরিনার জন্য আত্মহত্যা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৭:১০
 
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমে পড়ে ভারতের বিহারে প্রকৌশল বিভাগের এক ছাত্র আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারী ২২ বছর বয়সী রাহুল কুমার সিং এর ঘর থেকে আত্মহত্যার চিরকুট জব্দ করেছে পুলিশ। সেখানে তিনি ক্যাটরিনার প্রতি তার ভালবাসার কথা উল্লেখ করেছেন।
সম্প্রতি রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের একই ছাদের নিচে বসবাসের গুঞ্জন চলছিল। ভালবাসার মানুষ সম্পর্কে এমন খবরে হৃদয় ভেঙে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে তার নিকট জনেরা।
আত্মহত্যার চিরকুটে তিনি লিখেছেন, 'আমি ক্যাটরিনাকে ভালবাসি..... একদিন আমি..'  তিনি তার বন্ধুদের উদ্দেশ্যে শুভকামনাও জানিয়েছেন চিরকুটটিতে।
বিহার পুলিশ জানিয়েছে, ঘরের দরজা ভেঙে তারা রাহুলের ঝুলে থাকা মৃতদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া