হাসান আজিজুল হক রুয়েট সিন্ডিকেট সদস্য মনোনীত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৪, ১৭:৩৭
 
প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্প্রতি এই মনোনয়ন দেন। রাষ্ট্রপতি দফতর থেকে এ সংক্রান্ত চিঠি ডাকযোগে রুয়েটে এবং হাসান আজিজুল হকের কাছে পাঠানো হয়েছে। রুয়েটের জনসংযোগ দফতর সূত্র জানায়, রুয়েট সিন্ডিকেটে ১৭ জন সদস্য থাকেন। মনোনীত সদস্যদের মেয়াদ দুই বছর। এই হিসেবে হাসান আজিজুল হক আগামী ২০১৫-১৬ সাল দায়িত্ব পালন করবেন।