প্রতারণার মামলায় কারাগারে যাওয়ার একদিন পর জামিনে মুক্ত হলেন ঢাকার তাজরিন ফ্যাশনসের মালিক মো. দেলোয়ার হোসেন।
জামিন পাওয়ার আগে ৪৪ লাখ টাকা পরিশোধে আসামি দেলোয়ার হোসেন বাদীকে চারটি চেক দেন। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলামের আদালত এ জামিন মঞ্জুর করেন।
এর আগে রবিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন একই আদালত।
