সিডনির লিন্ড চকলেট ক্যাফেতে জিম্মিদের উদ্ধারে অস্ট্রেলিয়ার পুলিশ অভিযান চালিয়েছে। ক্যাফেটিতে একজন বন্দুকধারী বেশ কয়েকজন মানুষকে জিম্মি করে রেখেছিল।
পুলিশি অভিযানের সময় জিম্মিদের দৌড়ে বের হয়ে আসতে দেখা যায়, এসময় চারপাশে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল বলে খবরে জানিয়েছে বিবিসি। এর আগে পাঁচ জন জিম্মি ক্যাফেটি থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।
ইরানি বংশোদ্ভূত জিম্মিকারী ওই বন্দুকধারীর নাম ম্যান হারোন মনিস। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে ছিলেন।
বিবিসির খবরে বলা হয়, মনিস অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। তার সঙ্গে আত্মীয় স্বজন কেউ থাকে না।
বিবিসির খবরে বলা হয়, মনিস অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। তার সঙ্গে আত্মীয় স্বজন কেউ থাকে না।
পুলিশি অভিযানে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
