৪৪ টাকায় ১ জিবি ইন্টারনেট ড্যাটা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৪:৩৭
মাত্র ৪৪ টাকায় পাওয়া যাচ্ছে এক জিবি ড্যাটা। হ্যাঁ, রাষ্ট্রয়ত্ব মোবাইল-নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক মহান মুক্তিযুদ্ধের ৪৪তম বিজয় দিবসে গ্রাহকদের জন্য ৪৪ টাকায় এক জিবি ড্যাটার অফার দিয়েছে। শুধু এক দিনের জন্য সর্বনিম্ন ড্যাটা রেটে ইন্টারনেট ব্যবহারকারীরা বিশেষ এ সুযোগ পাবেন।
মঙ্গলবার বিজয় দিবসের দিনটিতে শুধু এ ড্যাটা অফার যতবার খুশি ততবার নেয়া যাবে। ড্যাটার গতি ৫১২ কেবিপিএস থেকে এক এমবিপিএস পর্যন্ত। টুজি গ্রাহকদের ক্ষেত্রে টুজি গতি প্রযোজ্য হবে বলে ফেইসবুক পেইজে এক ঘোষণায় জানিয়েছে টেলিটক।
প্রসংগত, রাষ্ট্রায়ত্ব এ অপারেটর এর আগে ৯৯ টাকায় এক জিবি ড্যাটার প্যাকেজ দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলেছিল। এটি এখন পর্যন্ত ড্যাটার ক্ষেত্রে সর্বনিম্ন দর।