পেনিসেলভানিয়ায় গুলিতে নিহত ৬

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১১:৩৯
 
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়ায় সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ছয়জন মনিহত হয়েছেন। সোমবার এই হামলা চালানো হয়। খবর: বিবিসি ও রয়টার্সের।
মন্টগোমারি কাউন্টি পুলিশ জানিয়েছে, তারা ব্রাডলে উইলিয়াম নামে ঐ সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে। 
ব্রাডলে তার সাবেক স্ত্রী নিকোল স্টোন, সাবেক শাশুড়ি, সাবেক দাদি শাশুড়ি, সাবেক শালী এবং পরিবারের অন্য দুই সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। 
পুলিশ বলছে, সন্দেহভাজন ঐ ব্যক্তির কাছে সম্ভবত অস্ত্র রয়েছে। একারণে বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছে।
হত্যাকা-ের সময় লাল কেশধারী ব্রাডলি সামরিক বাহিনীর পোশাকে ছিলেন। চলাচলের জন্য তিনি লাঠি ব্যবহার করতেন।