সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘লিঙ্গা’ চলচ্চিত্রটি মুক্তির প্রথম তিনদিনেই ১০০ কোটি রুপি আয় করেছে। দক্ষিণী চলচ্চিত্রের মধ্যে এটিই প্রথম এই রেকর্ড গড়েছে।
লিঙ্গা শুধুমাত্র তামিল নাড়ুতেই ৫৫ কোটি রুপি আয় করেছে। এছাড়া পুরো ভারত জুড়ে এর আয় ২৬ কোটি রুপি ও বিদেশে ২০ কোটি রুপি। বিদেশে এক হাজার পর্দায় ও ভারতে দুই হাজার ২০০ পর্দায় চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে।
লিঙ্গায় সোনাক্ষি সিনহা ও আনুশকা শেঠির বিপরীতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। গত ১২ ডিসেম্বর তার জন্মদিনে চলচ্চিত্রটি মুক্তি পায়।
