মদন মিত্র আদালতে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৮:২১

সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী মদন মিত্রকে
চারদিনের রিমান্ডের পর মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। দুপুরের দিকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় তকে।
সিবিআই সূত্রে জানা গেছে, ফের তাকে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানানো হবে।
মদন মিত্র আদালত চত্বরে জনতার উদ্দেশে বলেন, আদালতে বিচার হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে চলুন। আইন নিজের হাতে তুলে নেবেন না।
সূত্র জানায়, মদন মিত্রকে বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মীরা।
সোমবার মন্ত্রী অভিযোগ করেছিলেন, তার সঙ্গে পরিবারের লোকেদের দেখা করতে দেয়া হচ্ছে না। এ দিন সকালেই এক সমর্থককে তার সঙ্গে দেখা করতে অনুমতি দেয়া হয়। বরাহনগর এলাকার ওই তৃণমূল কর্মী-সমর্থক অরুণ সেনগুপ্ত সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বলেন, দাদা ভাল আছেন। মিনিট দু’য়েক কথা হয়েছে।