কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়াভুক্ত ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামির মধ্যে নারী নির্যাতন, সাজাপ্রাপ্ত, দাঙ্গা-হাঙ্গামা, বন মামলা, মাদকসহ নানা অপরাধের দায়ে এসব আসামির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
সোমবার দিবাগত রাত বারোটা থেকে আজ মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালায় থানা পুলিশ।
আরও পড়ুন: পাকিস্তানে হামলায় ৩০০ বিচ্ছিন্নতাবাদী নিহত, দাবি ভারতের
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আদালতের সাজাসহ পরোয়া ভুক্ত ১৪ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত এসব পরোয়ানাভূক্ত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’
ইত্তেফাক/কেকে
