খালেদা জিয়া ও রওশন এরশাদের সঙ্গে বুধবার বিদায়ী সাক্ষাত্ মজীনার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৯:৩৬
 
 
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে পৃথকভাবে বিদায়ী সাক্ষাত্ করবেন।
বিকাল সাড়ে ৪টায় প্রথমে রওশনের সঙ্গে তার গুলশানের বাসায় সাক্ষাত্ করবেন মজীনা। এরপর সাড়ে ৫টায় তিনি সাক্ষাত্ করতে খালেদা জিয়ার গুলশানের বাসায় যাবেন।

উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচনের পর বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে এটিই মজীনার প্রথম সাক্ষাত্।