প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের পেশোয়ারে স্কুলে তালেবান হামলায় শিক্ষার্থী ও বেসামরিক মানুষসহ শতাধিক হত্যার ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছেন।
মঙ্গলবার এক শোক বিবৃতিতে পাকিস্তানের হত্যাকাণ্ডকে ‘বর্বর ও ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ড সারা বিশ্বের মানুষকে শোকাহত ও স্তম্ভিত করেছে। হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না।’ এ ধরনের মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি রোধে উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে এ অঞ্চলের জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান তিনি।
শোক বিবৃতিতে হামলায় নিহতদের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
