মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যান। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, অধ্যাপক আব্দুল মান্নান, ব্যারিস্টার শাহজাহান ওমর, আমানুল্লাহ আমান, হাবিবুন্নবী খান সোহেল,এডভোকেট মাসুদ আহমদ তালুকদার, নাজিমউদ্দিন আলম, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
