বউয়ের পোশাক কিনতে তটস্থ ওবামা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ০১:২৬

যুক্তরাষ্ট্রের মতো একটি ক্ষমতাধর দেশ যিনি চালাচ্ছেন তিনি নাকি নিজের বউয়ের পোশাক কিনতে তটস্থ হয়ে পড়ছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত সোমবার একটি অনুষ্ঠানে তিনি এমন তথ্য জানিয়েছেন। একটি বেতার অনুষ্ঠানে ওবামা বলেন, তার স্ত্রী মিশেল ওবামা খুবই ফ্যাশন সচেতন। তাকে মানায়ও। তবে সমস্যাটা আমার। তার পোশাক কিনতে আমাকে ব্যাপক ঝক্কি ঝামেলা পোহাতে হয়। ওবামা জানান, তিনি স্ত্রীর জন্য পোশাক কিনলেও বড়দিনের অনুষ্ঠানে সেটি পরতে দেখেননি। স্ত্রীর চেয়ে মেয়ে মালিয়ার জন্য বরং পোশাক কেনা সহজ বলে মনে করেন ওবামা। মালিয়া চলচ্চিত্র দেখতে পছন্দ করে। বড়দিনে মেয়ের জন্য সর্বকালের একশ চলচ্চিত্র সংগ্রহ করেছেন ওবামা। তার মতে, মালিয়া এটাকেই সবচেয়ে বড় পুরস্কার মনে করে।- এএফপি