ফখরুলের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১৫:১১
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলা খারিজ করেছে আদালত। ঢাকার মহানগর হাকিম আনোয়ার ছাদাত বুধবার মামলাটি খারিজ করে দেন।
পরপর পাঁচটি ধার্য তারিখে বাদী হাজির না হওয়ায় মামলাটি খারিজ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে আসামিপক্ষের আইনজীবী।
২০১০ সালের জুলাইয়ে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে নিয়ে বিরূপ মন্তব্য করায় এই মানহানির মামলাটি দায়ের করা হয়।