৬০ মুসলিম পরিবার হিন্দু হতে আগ্রহী!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১৫:৩৮
 
ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর লোকসভা নির্বাচনীকেন্দ্রে ৬০ মুসলিম পরিবার হিন্দু হতে আগ্রহী বলে দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ। গতকাল মঙ্গলবার জি নিউজ এ খবর প্রকাশ করে।
খবরে বলা হয়, বিশ্ব হিন্দু পরিষদের রায় বারেলি জেলার ইউনিট প্রধান হরিশ চন্দ্র শর্মা ঘোষণা করেছেন- ওই অঞ্চলের ৬০টি পরিবার হিন্দু ধর্মে ধর্মান্তকরণে 'রাজি'। তার দাবি এই পরিবারগুলোকে ভয় বা লোভ দেখানো হয়নি। 'স্বইচ্ছাতেই' তারা হিন্দু ধর্ম গ্রহণে আগ্রহী।
এই বিশ্ব হিন্দু পরিষদের নেতা জানিয়েছেন, তারা ওই অঞ্চলের ১০০টি পরিবার এই ধর্মান্তকরণ প্রক্রিয়ায় রাজি হলেই তারা 'ঘর ওয়াপাসি'-র নির্দিষ্ট দিন ঘোষণা করবেন।
রায় বারেলির ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, রাজ্য প্রশাসন আদেশ অনুযায়ী এই ধরণের কোনও অনুষ্ঠানেরই অনুমতি দেয়া হবে না। তবে, এখনও পর্যন্ত তার অঞ্চলে এই ধরণের ধর্মান্তকরণের কোনও প্রক্রিয়ার কথা তার জানা নেই।