পাকিস্তানের পেশোয়ারে স্কুলে জঙ্গিদের হত্যাযজ্ঞ থেকে রেহাই পাননি সেখানকার অধ্যক্ষ। শিশুদের সামনেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে তাকে। সূত্র: ডেইলি মেইল।
পেশোয়ারের আর্মি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাহিরা কাজি। মঙ্গলবার ঐ স্কুলে হামলা চালিয়ে ১৩২ শিশুসহ ১৪২ জনকে গুলি করে মারে জঙ্গিরা। এই হামলা থেকে রেহাই পাননি ঐ নারী অধ্যক্ষ। শিশুদের সামনেই তাকে পুড়িয়ে মারা হয়।
ডেইল মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, জঙ্গিদের লক্ষ্যবস্তু ছিলেন তাহিরা। কেননা তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্নেল কাজি জাফরুল্লাহকে বিয়ে করেছেন।
ডেইলি মেইল তাহিরার একটি ছবি প্রকাশ করেছে। ছবিটিতে তিনি এক শিক্ষার্থীর সাথে দাঁড়িয়ে আছেন। মনে করা হচ্ছে, ঐ শিক্ষার্থী তাহিরার ছেলে।
