পশ্চিমাঞ্চল রেলের জিএমসহ ৫ জনের বিরদ্ধে মামলা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১৭:৫৪
 
কর্তব্য ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে পশ্চিমাঞ্চল রেলের জিএম, ডিআরএম, ডিসিওসহ পাঁচ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
 মাহবুব মোর্শেদ খান ওরফে জেম খান নামে এক ব্যক্তি বুধবার পাবনার সিনিয়র জুডিশিয়াল কোর্টে এই মামলাটি দায়ের করেন।
ম্যাজিস্ট্রেট রেজাউল করিম মামলাটি গ্রহণ করে রেলওয়ে থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের জিএম আব্দুল আওয়াল ভূঞা, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আরিফুজ্জামান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস, চাটমোহর ষ্টেশনের মাষ্টার গাজী গোলাম ফেরদৌস, ও গার্ড আব্দুর রউফকে আসামী করা হয়েছে।
বাদী ঈশ্বরদীর পূর্বটেংরী এলাকার বাসিন্দা ও জাতীয় পার্টির নেতা মাহবুব মোর্শেদ খান তার এজাহারে বলেন, মামলার ১ নম্বর আসামি ইচ্ছেকৃতভাবে ট্রেনটি প্লাটফর্মের ৩টি কম্পার্টমেন্টের ৪টি দরজা থাকলে মাত্র ১টি দরজা খোলা রাখেন। এতে ট্রেনে উঠতে গিয়ে আমার সন্তান রিয়েন মেরুদণ্ডে  আঘাতপ্রাপ্ত হয়। রিয়েন দীর্ঘদিন ঢাকার সমরিতা ও স্কয়ার হাসপাতালে চিকিত্সা গ্রহণ করেন। কিন্তু তারপরও চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বাবার দায়েরকৃত মামলায় অবশ্যই সুবিচার পাবেন বলে আহত ৭১ টেলিভিশনের সাংবাদিক মঞ্জুর মোর্শেদ খান রিয়েন জানিয়েছেন ।