সঙ্গীত প্রতিভা অন্বেষণে দেশের অন্যতম প্রধান রিয়েলিটি শো ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৪ সিজন ফাইভ-এর মহোৎসব (গ্রান্ড ফিনালে) আগামী ২ জানুয়ারী কাতারে অনুুষ্ঠিত হবে। বুধবার দুপুরে আয়োজনের বিস্তারিত তুলে ধরতে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গ্লোব সফট ড্রিংকস-এর চেয়ারম্যান হারুন অর রশীদ, অনুষ্ঠানটির পরিচালক ইজাজ খান স্বপন প্রমুখ।
সংবাদ সম্মলেনে জানানো হয়, কাতারে স্থানীয় সময় সন্ধ্যায় দোহা আল-আরাবী ফুটবল স্টেডিয়ামে শুরু হবে এ অনুষ্ঠান। জাঁক-জমকপূর্ণ এই অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের ‘ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪’ চ্যাম্পিয়ান- এর নাম। চূড়ান্ত প্রতিযোগীতায় লড়বে সেরা ৭ প্রতিযোগী।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, প্রবাসীদের ভালো লাগার বিষয় চিন্তা করে এবং দেশের সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরতেই অনুষ্ঠানটি এবার কাতারে করা হবে। উদ্বোধনী মুহুুর্ত থাকবে জমকালো আয়োজন। থাকবে সেরা ৭ প্রতিযোগীর একক ও দ্বৈত পরিবেশনা। সেরা ৭ প্রতিযোগীকে উৎসাহিত করার জন্য দেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পীরা তাদের সঙ্গে দ্বৈত গান পরিবেশন করবেন। অনুষ্ঠানকে আরও আকষর্ণীয় করার জন্য থাকবে বিশেষ নৃত্য পরিবেশনা। আগামী ১লা জানুয়ারী ২০১৫ দেশের সঙ্গীত, নৃত্য ও চলচ্চিত্র জগতের ৪০ জন প্রথম সারির শিল্পী, যন্ত্রশিল্পী, কলা-কুশলীসহ মোট ১৪০ জনের একটি দল দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
এবারের প্রতিযোগীতার প্রধান চার বিচারক- শাহনাজ রহমতউল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, ইবরার টিপু। অনুষ্ঠানটতিে যোগ দতিে কাতার যাচ্ছনে যসেব শল্পিী তাদরে মধ্যে উল্লখেযোগ্য হলেন- আইয়ুব বাচ্চু, সুবীর নন্দী, ফাহমিদা নবী, কনা, অপু বিশ্বাস, এস.আই.টুটুল, চিত্রনায়িকা দিতি, বিদ্যা সিনহা মীম, চিত্রনায়িকা মাহি, চিত্রনায়ক বাপ্পি, আরেফিন শুভ, তানিয়া আহমেদ, চিত্রনায়িকা রেসি, চিত্রনায়ক ইমন, চঞ্চল চৌধুরী, আবিদা সুলতানা, রফিকুল আলম, সরোকণ্ঠ ঝিলিক, ক্ষুদে গানরাজ ঝুমা, মডেল নুসরাত ফারিয়া, লাক্স চ্যানেল আই সুপার স্টার নাদিয়া, হ্যান্ডসাম দি আল্টিমেটম্যান সাজ্জাদ ও আজাদ, মডেল মীম, মেহের আফরোজ শাওন, প্রতিযোগিতার ৭ শীর্ষ প্রতিযোগী প্রমুখ। কোরিওগ্রাফার হিসেবে টিমে থাকছেন ঈগল ডান্স গ্রুপের তানজিল ও তার সঙ্গী ৩০ নৃত্যশিল্পী। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিজিল মির্জা। প্রকল্প পরিচালনায় ইজাজ খান স্বপন। প্রকল্প অধিকর্তার দায়িত্বে থাকবেন ইবনে হাসান খান।
চ্যানেল আই আশা করছে হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ এই শ্লোগানকে ধারণ করে দোহার আল-আরাবী স্টেডিয়ামে প্রায় ৫০,০০০ দর্শকের উপস্থিতিতে এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো রিয়েলিটির শো’র মহোৎসব সফলতার সঙ্গে প্রবাসী দর্শককের হৃদয়ে স্থান করে নিতে পারবে একটি জমকালো ও প্রানবন্ত অনুষ্ঠানের মাধ্যমে।
