রাজশাহীতে পাঁচ দিনব্যাপী কম্পিউটার মেলা শুরু হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় জেলা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি।
বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখার সভাপতি আশরাফ সিদ্দিকী নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগ।
এছাড়া কম্পিউটার সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, মহাসচিব নজরুল ইসলাম মিলন, যুগ্ম-মহাসচিব এসএম ওয়াহিদুজ্জামান, পরিচালক আলী আশফাক, কম্পিউটার সোর্স পরিচালক এ.ইউ. খান জুয়েল ও কম্পিউটার সমিতি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক আবুল ফজল কাশেমী প্রমুখ বক্তব্য রাখেন।
আগামী ২১ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এতে ৬টি স্পন্সর প্যাভিলিয়ন ও ৫৫টি স্টল রয়েছে। মেলায় প্রবেশ ফি ১০টাকা। মেলার শেষ দিনে র্যাফেল ড্র’য়ের মাধ্যমে দর্শকদের জন্য আকর্ষণীয় ১০টি পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
