‘মংলা-ঘসিয়াখালি চ্যানেলের খনন জুনের মধ্যে শেষ করতে হবে’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ২০:৫৯
 
 
 
 
মংলা-ঘসিয়াখালি চ্যানেলের খননকাজ জুনের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। বুধবার নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশ দেন।
সভায় জানানো হয়, ২৮ কিলোমিটার দীর্ঘ মংলা-ঘসিয়াখালি চ্যানেলটিতে এক কোটি ঘন মিটার মাটি খনন করতে হবে। বিআইডব্লিউটিএ গত জুন থেকে খনন কাজ শুরু করেছে। ৯ ডিসেম্বর পর্যন্ত ৬ দশমিক ৫৬ লাখ ঘন মিটার মাটি খনন করা হয়েছে। খননকাজে মোট ব্যয় হবে প্রায় ১৮৭ কোটি টাকা।
এ দিকে, ঢাকা শহরের চারদিকে নদীতীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১৭ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। আরো ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করার পরিকল্পনা রয়েছে ।
নৌ-পরিবহন মন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শাসছুদ্দোহা খন্দকার, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সোহরাব হোসেন, সীমা সাহা, এনায়েত হোসেন প্রমুখ।