এফডিসির একটি ফ্লোর বাংলা চলচ্চিত্রের নায়ক ‘সালমান শাহ’ এর নামে নামকরণের দাবি জানিয়েছেন তার মা ও ভক্তরা।
পরিকল্পিতভাবে সালমানকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তার ভক্তরা এর বিচার দাবি করেন। মৃত্যুর ১৮ বছর পর বুধবার বিকেলে সিলেট রেজিস্টারি মাঠে সালমান শাহ ঐক্যজোটের ব্যানারে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
তার নামে ঢাকা ও সিলেটে সড়ক, এফডিসির একটি ফ্লোর, সিলেট স্টেডিয়ামের নামকরণ ও সালমান শাহ জাদুঘর স্থাপনের দাবিও জানান তারা।
সমাবেশের প্রধান অতিথি সালমান শাহ্থর মা বেগম নীলা চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বলেন,
দেশবাসী সালমান শাহ হত্যার বিচার চায়। সালমান ভক্তরা দাবি তুলেছে ঢাকায়
সালমান শাহ্থর নামে রাস্তা করতে হবে, এফডিসির একটি ফ্লোরের নাম করতে হবে সালমান শাহর
নামে, জাদুঘর তৈরি করতে হবে এবং সিলেট স্টেডিয়ামের নাম করণ ও সিলেটের একটি সড়কের
নামও সালমানর নামে করার। সরকারের উচিত্ এ সব দাবি মেনে তা বাস্তাবায়ন করা।
অভিনেতা আহমেদ শরীফ বলেন, সালমান শাহ ছিল বাংলা ছবির আধুনিক
নায়ক। তার অকাল মৃত্যুতে আজ যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। সকারের উচিত
দাবিগুলো মেনে নেওয়া।
সঙ্গিত শিল্পী আগুন সালামান শাহ্ র বিভিন্ন ছবির গান পরিবেশন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন অভিনেতা আলমগীর কুমকুম।
