চট্টগ্রামে আহত মাদ্রাসা ছাত্রকে পঙ্গু হাসপাতালে প্রেরণকনস্টেবল কারাগারে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ০০:৪৯

চট্টগ্রামে পুলিশের গুলিতে আহত মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সিদ্দিককে উন্নত চিকিত্সার জন্য গতকাল বুধবার ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ছাত্রকে গুলি করার ঘটনায় পুলিশ কনস্টেবল নোমান সিরাজীকে আসামি করে হাটহাজারী থানায় মামলা হয়েছে। আহত শিক্ষার্থীর সহপাঠী মো. জাফর বাদী হয়ে দন্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় মামলাটি করেন। এ মামলায় গ্রেফতার ওই কনস্টেবলকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থানার সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন হাটহাজারী মাদ্রাসার তাফসির বিভাগের ছাত্র মোহাম্মদ সিদ্দিক।