বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলায় সমন জারি করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মুখ্যনগর হাকিম আদালতের বিচারক অমিত কুমার দে এই আদেশ দেন। আগামী ২৪ জানুয়ারি মির্জা ফখরুলকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ ও তার দল আওয়ামী লীগকে ‘খুনির দল’ বলায় গত ১ সেপ্টেম্বর মির্জা ফখরুলের বিরুদ্ধে ঢাকার মুখ্য নগর হাকিম আদালতে মানহানির মামলা করেন আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এস এম নূর-ই-আলম সিদ্দিক।
তার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ বৃহস্পতিবার আদালতকে প্রতিবেদন জমা দেন। এর ভিত্তিতে মির্জা ফখরুলকে ২৪ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেয়া হয়।
