'ইট মারলে পাটকেল খেতে হয়'

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ২০:৫২



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্য সমর্থন করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামী লীগ নেতারা যখন মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের উপ সেনাপতি একে খন্দকারকে রাজাকার বলেন তখন হুঁশ থাকে না। আজ তারেক রহমান ইতিহাস থেকে সত্য তুলে এনেছেন, তাতেই আপনাদের গায়ে জ্বালা ধরেছে। মনে রাখবেন ইট মারলে পাটকেল খেতে হয়।'
বৃহস্পতিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনাতনে আয়োজিত সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের কনভেনশনে তিনিএসব কথা বলেন।