সড়ক পরিবহন ও সেতু বিভাগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এখন ঘরের শত্রুই বিভীষণ। এই বিভীষণেরাই বিএনপি ভাঙনের কারণ হবে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের ঢাকা-কাপাসিয়া সড়কে রাজাবাড়ি সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ভাঙনের মুখে ঠেলে দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করার কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগের। বিএনপি এখন নেতিবাচক রাজনীতি করছে। এটিই তাদের দলের ভাঙনের কারণ হবে।
তিনি বলেন, লন্ডন থেকে বিএনপির উদীয়মান এক নেতা নেতিবাচক রাজনীতি করছেন এবং কয়েকদিন পরপরই এক একটি শব্দ বোমা নিপে করছেন। এই শব্দ বোমাতেই আজ বিএনপির নেতা কর্মীরা দ্বিধাগ্রস্ত যে, তারা বিএনপি করবে কি না।
এর আগে ওবায়দুল কাদের ২৯ লাখ টাকা ব্যয়ে ঢাকা-কাপাসিয়া মহাসড়কের রাজেন্দ্রপুর ক্যান্টনমন্ট এলাকায় একটি ফুট ওভারব্রিজ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থ্তি ছিলেন বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাকসুদুর রহমান, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী।
