ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ সান লরেঞ্জো

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৬:১৯
 
অতিরিক্ত সময়ের গোলে অকল্যান্ড সিটিকে হারিয়ে ফিফা কাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলো সান লোরেঞ্জ। এর ফলে ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে দলটি।
আর্জেন্টাইন দল সান লোরেঞ্জের পাবলো বেরিওন্তোস ম্যাচের অর্ধসময়ে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। বিরতি থেকে ফিরে অ্যাঞ্জেল বারলাঙ্গার গোলে অকল্যান্ড সিটি সমতায় ফেরে। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে অতিরিক্ত ৩০ মিনিট সময় যোগ করা হয়। অতিরিক্ত সময়ের তিন মিনিটের মাথায় লরেঞ্জের হয়ে জয় সূচক গোলটি করেন মাউরো মাতোস। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচটি শেষ হয়। শনিবার বিজয়ী দলটি কাব বিশ্বকাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।
এর আগে গত মঙ্গলবার রাতে ক্রুজ আজুলকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। সূত্র: বিবিসি।