মনিসের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ছিল: সিডনি পুলিশ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৬:৩০
 
 
 
 
অস্ট্রেলিয়ায় ১৭ জনকে জিম্মির ঘটনায় জড়িত হারুন মনিসের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ছিল বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার সিডনির একটি ক্যাফেতে হামলা চালায় ওই বন্দুকধারী। খবর বিবিসির।
এ দিকে ওই ব্যক্তির কাছে নিজস্ব আগ্নেয়াস্ত্র থাকার খবরে স্থানীয় সময় বুধবার দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, এক ব্যক্তির সহিংস ঘটনা ঘটানোর অতীত ইতিহাস থাকা সত্ত্বেও কী ভাবে সে বন্দুক রাখার লাইসেন্স পেল? এ ছাড়া তাকে কেন নিরাপত্তা বাহিনী নজরে রাখল না? এ বিষয়গুলো আরো খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী সঠিক কথা বলেননি বলে মন্তব্য করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। সোমবার লিনডিত্ ক্যাফেতে পুলিশ ও বন্দুকধারীর মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। ১৬ ঘণ্টা পর ওই জিম্মি অবস্থার অবসান ঘটে।