শেখ হাসিনা জোর করে ক্ষমতায় বসেছে: খালেদা জিয়া

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ২১:৩৭
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনা জোর করে ক্ষমতায় বসেছে। ৫ জানুয়ারিতে কোনো নির্বাচন হয়নি। মইন-ফখরুদ্দিন তাকে এনেছে। লুটপাটের রাজনীতি আবার তারা শুরু করছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের কনভেশনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ওই নির্বাচনে লোকজন ছিল না। কোনো কোনো কেন্দ্রে কুকুর শুয়ে থাকতে দেখা গেছে। এগুলো বিভিন্ন মিডিয়ায় এসেছে। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। 
তিনি বলেন, আওয়ামী লীগ এত জুলুম করেছে যে জনগণ ভোট দেবে না। এ সরকার সম্পূর্ণ ভাবে অবৈধ। এ সরকারে যে আইন পাস হচ্ছে তা অবৈধ।