মুম্বাই হামলায় জড়িত জাকি’র জামিন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৯:০০
 
জঙ্গিসংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার জাকি-উর-রেহমানকে জামিনে মুক্তি দিয়েছে পাকিস্তানের একটি আদালত। লস্কর-ই-তৈয়বার এই কমান্ডারের বিরুদ্ধে মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রতিক্রিয়ায় বলেছেন, 'আমি বিশ্বাস করি পাকিস্তান সরকার জাকি-উর-রহমানের জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে।'
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের 'সন্ত্রাসবাদ নির্মূল' ঘোষণা দেয়ার একদিন পরই আদালত কর্তৃক এই জামিন মঞ্জুরের ঘটনা ঘটল। আদালত তার জামিনের সপক্ষে যুক্তি হিসেবে জানিয়েছে যে, অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণে ব্যর্থ হয়েছে।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন বিদেশিসহ ১৬৬ জন মানুষ নিহত হয়েছিলেন। সূত্র: এনডিটিভি, ডন