অ্যানড্রয়েড ওয়ান ফোন নিয়ে আসল মাইক্রোম্যাক্স

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ২১:০১
 
দেশের বাজারে প্রথমবারের মত অ্যানড্রয়েড ওয়ান ফোন নিয়ে আসল ভারতের মোবাইল ফোন নির্মাতা মাইক্রোম্যাক্স। সারাবিশ্বে অ্যানড্রয়েড চালিত স্মার্টফোন কম দামে  পৌঁছে দিতে গুগলের সাথে যৌথ উদ্যোগে এ ধরণের ফোন তৈরি করছে মাইক্রোম্যাক্স।
ফোনটির বিশেষত্ব হচ্ছে অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চললেও ব্যবহারকারীরা গুগল থেকে সরাসরি দুই বছর আপডেট পাবেন। স্মার্টফোনটির সামনে পাঁচ ও পেছনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এক জিবি (গিগাবাইট) র‍্যাম, ১.৩ গিগাহার্টজ গতির কোয়াড কোর প্রসেসর নির্ভর ফোনটিতে দুটি সিম সমর্থন করে। ক্যানভাস এ১ নানের এই স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে ৯ হাজার ৯৯৯টাকায়।