গত দু’দিনে শীতে উত্তর ভারতে ৩০ জনের মৃত্যু হয়েছে । এর মধ্যে সবচেয়ে বেশি উত্তরাখণ্ডে। ব্যাপক তুষারপাতের ফলে বিপর্যস্ত হয়ে পড়ে সমগ্র উত্তরাঞ্চল।
হিমাচল প্রদেশে তুষারপাত হওয়ার ফলে শৈত্যপ্রবাহ হচ্ছে উত্তরপ্রদেশেও। এই মুহূর্তে সব চেয়ে বেশি ঠাণ্ডার প্রকোপ উত্তরপ্রদেশের লখনউতে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। পরিসংখ্যান অনুযায়ী, কুমায়ুনে গত দু’দিনে ১৩ জনের মৃত্যুসংবাদ পাওয়া গিয়েছে। নৈনিতালে ৩ জন, ভীমতাল এবং বাগেশ্বরে ৬ জনের মৃত্যু হয়েছে। -আনন্দবাজার
