রাজশাহীতে কম্পিউটার মেলার তরুণদের ভিড়

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ২২:৩২
 
 
 
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে পাঁচদিনব্যাপী কম্পিউটার মেলা জমে উঠেছে। বিসিএস ডিজিটাল এক্সপোর উদ্বোধনের দ্বিতীয় দিনে ভেন্যুর একটি স্টলে শিক্ষার্থীদের ব্যাপক জটলা। গিয়ে দেখা গেলো গিগাবাইটের আয়োজনে কম্পিউটার গেমে খেলতে ব্যস্ত তরুণরা। তথ্য প্রযুক্তির পণ্য ঘরে ঘরে পরিচিত করতে মেলায় ৫৫টি স্টল ও ৬টি স্পন্সর প্যাভিলিয়ন বসেছে। শুধু শিক্ষার্থী নয় অনেক অভিভাবক তাদের সন্তানদের জন্য কম্পিউটার সামগ্রী ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এমনটাই জানালেন আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতির রাজশাহী শাখার সেক্রেটারী আবুল ফজল কাশেমী।
টেক ল্যাবের পরিচালক আবুল ফজল কাশেমীর বলেন, তথ্যপ্রযুক্তি পণ্যের ব্যবসায়ীরা তাদের পেশাকে শুধু ব্যবসা হিসেবে না দেখে সামাজিক দায়িত্ববোধ থেকে নিলে গণজোয়ার তৈরি করা সম্ভব।
মেলা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। মেলায় প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। মেলার শেষ দিনে র্যাফেল ড্র’য়ের মাধ্যমে আকর্ষণীয় ১০টি পুরস্কার প্রদান করা হবে।